জনতন্ত্র
একজন মানুষ
ইঁদুরের মতো ছুটছিল
অন্নের সন্ধানে ছুটছিল
একজন মানুষ
কাঁকড়ার মতো টানছিলো
অন্যের ঠ্যাঙ ধরে টানছিলো
একজন মানুষ
ব্যাঙের মতো লাফাচ্ছিলো
কুয়ো কে জগৎ ভাবছিলো
একজন মানুষ
উটপাখীর মত মাথা করে নত
সহ্য করছিলো প্রাকৃতিক বিপদ যত
একজন মানুষ
ধূর্ত শেয়ালের মতো সারস কে নিমন্ত্রণ করেছিল
আর তাকে থালায় করে খেতে দিয়েছিলো
একজন মানুষ
বানরের মতো ন্যায় করছিলো
বেড়ালের মাঝে রুটি ভাগ করছিলো
একজন মানুষ
সিংহের মতো ভয় পেয়েছিলো
যখন জলে নিজের প্রতিবিম্ব দেখেছিলো
একজন মানুষ
গিরগিটির মত ঠ্যাঙ তুলে আকাশকে ধরেছিলো
পৃথিবীর উপর পড়ার হাত থেকে আটকাচ্ছিলো
একজন মানুষ
পাখির মতো আকাশে উড়ছিল
ভাবছিলো পুরো আকাশটাই তার মুঠোর মধ্যে
আরেকজন মানুষ
সে দূর থেকে এইসব দেখছিলো
মানুষের মূর্খতার কথা ভেবে হাসছিলো
সে ঈশ্বর ছিলোনা
ছিল আমাদেরি মত একজন সাধারণ
তাকে জনতন্ত্র বানিয়ে দিয়েছিলো ভগবান
ড্:প্রদীপ কুমার মৈত্র ১০/৭/১৭ (অন্য ভাষা থেকে লিপ্যন্তর)
No comments:
Post a Comment