ভূতের গল্প
বন্ধুগণ নমস্কার আপনাদের প্রচুর ভালোবাসা আর সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে চিন্তা করছিলসাম এবার কি লিখবো যা আপনাদের পছন্দ হয়,? এমন সময় আমার একজন পাঠিকা লিখলেন যে বন্ধু একটা ভূতের গল্প লিখুন প্লিজ, আমি বললাম ভূত সম্বন্ধে আমার কোনো বাস্তবিক অভিজ্ঞতা নেই, তবে ছত্তীসগড় এলাকার লোকেরা ভূত কে ভীষণ ভয় পায় আর ভূতকে দেও বলে মানে দেবতার সমান স্ট্যান্ডার্ড ভূতের ! এই এলাকাতে এখনো অনেক জায়গা আছে যেখানে গভীর জঙ্গলের ভয়াবহ অবস্থা বর্তমান, সেখানে জংলী কুকুর থেকে নিয়ে সাপ, বাঘ, ভাল্লুক, কাঁকড়া বিছে পর্যন্ত আছে ! এছাড়া আছে জংলী আদিবাসী আর কিছু দুর্ধর্ষ আতঙ্কবাদী সংস্থার মিলিটারির সদস্যরা যারা অনবরত নিজেদের স্থান পরিবর্তন করতে থাকে আর যদি কোনো লোক কে পুলিশের গুপ্তচর বলে সন্দেহ হয়, তখন তাকে বন্দি করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায় ! সেইজন্য দিনের বেলাতেও লোকে জঙ্গলের ভেতরে যেতে সাহস পায়না !সেখানে হেঁটে কিংবা সাইকেল করে পৌঁছতে হয় !
পটভূমি
রায়পুর শহরে ভারত অ্যালুমিনিয়াম কোম্পানির একটা অফিস ছিল আর আমি সেখানে মাঝে মাঝে আসতাম আর সেখান থেকে বস্তুর নামক একটি অঞ্চলে যেতে হতো ! কোম্পানি আমাকে খরচ করবার জন্য যে টাকা দিতো তার কোনো হিসাব রাখবার সিস্টেম ছিলনা, কিন্তু আমার বস ড্: দত্ত খুব অভিজ্ঞ লোক ছিলেন তিনি আমাকে বললেন মৈত্র বাবু আপনি যে টাকা খরচ করেন সেই খরচের একটি হিসাব কোন প্রাইভেট রেজিস্টার্ড একাউন্টেন্ট কে দিয়ে অডিট করিয়ে নেবেন নইলে ভবিষ্যতে কোনো ভিজিলেন্স কেস হলে আপনি বিপদে পড়তে পারেন ! এই ব্যাপারে বালকোর একাউন্টস অফিসার মুখার্জি বাবু আমাকে একটা চিঠি কমল
সরকার বাবুর নামে লিখে দিয়েছিলেন, সেই সূত্রেই কমল সরকারের সাথে আমার আলাপ হয়েছিল! ! পরে সরকার বাবু ভিলাই স্টিল প্লান্টের কাজ নিয়ে ভিলাই এসে নেহেরু নগরে বসবাস করতে লাগলেন ! আমার বাড়ি স্মৃতি নগরে আর আমাদের সাক্ষাৎ মাঝে মাঝে হয়, সেই সময়ে ছত্তিশগড়ের ইতিহাস নিয়ে অনেক গল্প হতো আমাদের মধ্যে ! তিনি একদিন এসে বললেন দাদা একটা এডভেঞ্চারের মতন কাজ আছে আপনি আমার সাথে বস্তরে গেলে একজনের (সরকার বাবুর বন্ধু) খুব উপকার হবে ! আবদার ধরলেন তার সাথে বস্তুর অঞ্চলের একটি গ্রামে যেতে হবে ! জমিদারের লোকেরা আমাদের সব ব্যবস্থা "জুতো সেলাই থেকে চন্ডি পাঠ" করবে ! আমি জমিদার বাড়ির গল্প শুনলাম আর রাজি হয়ে গেলাম !জগদলপুর হলো বস্তুর জেলার মুখ্যালয় আর জমিদার বাড়ি শহর থেকে ১৫ কিলোমিটার দূরে ইন্দ্রাবতী নদীর দুটি শাখা দিয়ে বেষ্ঠিত একটি দ্বীপের মতো গ্রাম নাম রামপুর ! পরদিন সকালে জমিদারের লোকেরা গাড়ি নিয়ে এসে আমাদের বস্তরের এক গভীর জঙ্গল প্রান্তে পৌঁছে দিলো ! সেখানে বিরাট একটি লোহার গেট ছিল নদীতে যাওয়ার জন্য ! নদীর পাড় পাথরের দেয়াল দিয়ে ঘেরা ছিল অনেক দূর পর্যন্ত, আর দুদিকের দেওয়ালের শেষ অংশ গুলি জলের নধ্যে ছিল, যাতে কোনো লোক বিনা অনুমতিতেএই জলপথ দিয়ে রাজ্ প্রাসাদে ঢুকতে না পারে ! গেটের ভেতরে পালকি ছিল আর সেই পালকি চড়ে জলে ঢাকা পথ দিয়ে আমরা দুজনে রামপুরের পথে রওনা দিলাম ! পথে কমল বলল দাদা প্রতি বছর আমাকে এই গ্রামে জমিদারের ঠেকেদারির ব্যবসার অডিট রিপোর্ট তৈরী করতে হয় ! এখানকার জমিদার বাবু উদিত নারায়ণ খুব ভালো লোক ছিলেন ! ওনার মৃত্যুর পর তার দুই পুত্র আকাশ (বড়) আর বাদল (ছোট) দুই ভাই বাবার সম্পত্তির অধিকারী হল ! বড় ভাই প্রথম থেকেই উশৃঙ্খল আর দুষ্ট প্রকৃতির ব্যক্তি ছিল সে চোরা কারবারের ব্যবসাতে লিপ্ত ছিল আর বেতন দিয়ে গুন্ডা পুষত! আর বাদল খুব মেধাবী আর সংযত ছিল সে জমিদারির চাষবাস নিয়ে থাকতো আর পাশের গ্রামের জমিদারের মেয়ে নীলার সাথে ভাব ভালোবাসা ছিল, জমিদার উদিত নারায়ণ বেঁচে থাকতেই বাদল আর নীলার বাগদান হয়ে গিয়েছিলো ! গুজব ছিল যে আকাশ নীলা কে বিয়ে করতে চেয়েছিল কিন্তু নীলা বাদল কে ভালোবাসত এই কারণে সে আকাশের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ! আকাশ আক্রোশ বসত পিতার হত্যা করেছিল আর সম্পত্তি জোর করে বাজেয়াপ্ত করেছিল ! বাদল সন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিল আর আকাশ নীলাৰ বাবার উপর চাপ সৃষ্টি করে নীলাকে বিয়ে করেছিল ! কমল বললো দাদা আমি এবার আকাশ কে বলেছি যে এখন আইনের খুব কড়াকড়ি চলছে সরকারের দিকথেকে সিনিয়র অডিটর আসবে তদন্ত করতে ! আপনি আকাশের কথার উত্তর কঠিন ইংরেজিতে বলবেন ও ইংরেজি খুব একটা বোঝেনা তাই নীলাকে বলবে আপনার সাথে কথা বলতে !
ভূতের আবির্ভাব
আমরা বিকেলবেলা জমিদারের প্রাসাদে পৌঁছিলাম ! আমাদের খুব ভালো করে অভ্যর্থনা করা হলো ও রাতে নাচ গান আর খাওয়া দাওয়া হলো রাত প্রায় ১২টার সময় আমি অতিথিশালা আসলাম ! এই বাড়িটা একেবারে প্রাসাদের বাইরে নির্জন এলাকাতে ছিল আর এখানে আসতেই একটা বিকট শব্দ হলো ! আমার পিছু পিছু আকাশবাবু মদের নেশায় টলতে টলতে আসল আমি ওকে ভেতরে আসতে বললাম কিন্তু সে কিছুতেই ভেতরে আসলনা ! আকাশবাবু বললো এই বাড়িটা আমার প্রিয় ভাইয়ের ছিল ! কাল সকালে আমি জগদলপুর যাবো কোর্টে মামলা আছে তবে বেলা একটার সময় ফিরে আসবো এই বলে আমার হাতে ২০০০ টাকাযে ঠাসা একটা মোটা ব্যাগ দিলেন, আর বললেন যেমন রিপোর্ট তৈরী হয় প্রতি বছর অমনি রিপোর্ট বানানো থাকবে ! আমরা দুজনে লাঞ্চ খাবার পর একসাথে সেই রিপোর্টে দস্তখত করবো, আর রিপোর্টটা ফ্যাক্স করে দেওয়া হবে তার পর আমি আপনাদের কে পালকি করে নদী পার করিয়ে দেব, সেখানে আমার ড্রাইভার গাড়ি নিয়ে থাকবে আর আপনাদের বড়ি পৌঁছে দেবে ! কিছু উল্টো পাল্টা করতে যাবেন না স্যার নইলে আপনার আর ফেরত যাওয়া হবে না এখানে অনেক আতঙ্কবাদীরা থাকে ! আমি বললাম ইউ অরে এ স্টুপিড গায় ! আকাশ বললো আজ একটু বেশি নেশা করে ফেলেছি,থ্যাংক ইউ গুড নাইট ! ঘরের ভেতর থেকে একটা ছোট বাচ্চার কান্নার শব্দ আসছিলো তাই শুনে আকাশ ছুটে পালালো ! আমি ঘুঁষের টাকাটা টেবিলে রাখলাম আর লেপের তলায় ঢুকলাম, আকাশের ছুটে পালানোর কথা মনে করে হাসি পাচ্ছিলো ভাবলাম এই ভীতু লোকটা কি করে এত শয়তানি করে ? তারপর ঘুমিয়ে পড়েছিলাম ! মধ্যে রাতে হটাৎ একটা শব্দে আমার ঘুম ভাঙল আর দেখলাম কেউ যেন আমার ঘরের মধ্যে চলা ফেরা করছে ! আমি ভূতে বিশ্বাস করি না তবে চোর ঢুকলে একটু শংকিত হই ! আমি সেই ছায়া কে জিজ্ঞেস করলাম আপনি কি ভাই চোর সে ফিশ ফিশ করে বলল না আমি ভূত ! আমি বললাম ভূতের গল্প অনেক শুনেছি কিন্তু সত্যি সত্যি কোট প্যান্ট পরা ভূত এই প্রথম দেখলাম ? তবে আপনার নাম কি ভুতু বাবু ? সে বললো বাদল ! আমি বললাম কমল বাবু আমাকে বলেছিলো যে উদিত নারায়ণের ছোট ছেলের নাম বাদল ! আকাশ বাবু জেনে শুনে আমাকে ভূতের ঘরে রেখে গেল ? ভূত বললো দাদা জানে না আমি এই ঘরে থাকি ! কমল বাবু আপনার সাথে আমার পরিচয় করাবার জন্যই এনেছেন ! আমি বললাম সে কি কমল বাবুও এই ভৌতিক খেলাতে লিপ্ত ! বাদল বললো আমরা তিনজন ছিলাম এবার চারজন হলাম ! আমি বললাম তৃতীয় জনটা কে ? বাদল বললো নীলা আমার বাগদত্তা !
আমি বললাম বাদল বাবু দেখুন টেবিলের ওপরে একটা ব্যাগ আছে ওটার মধ্যে কিছু টাকা আছে ওগুলো আপনার ! বাদল বললো তা কেন আপনাকে আমরা এখানে এনেছি তার তো একটা মূল্য আছে ! আমি বললাম যখন আমরা এক দলে তখন এই রোজগারটির চার ভাগ হবে !এবার বলুন আমাকে কি করতে হবে ? বাদল বললো আগে সব কথা শুনুন তারপর কাজের পদ্ধতি সাজানো হবে !
বাদলের কথা